June 27, 2026, 8:20 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রথমবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের এককালীন চেক দিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত কর্মচারীদের আনুতোষিক বা এককালীন আর্থিক সুবিধার চেক হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুইজন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, “কর্মচারীরা একটি প্রতিষ্ঠানের প্রাণ। দীর্ঘদিন যারা নগরবাসীর সেবায় নিজেদের শ্রম ও মেধা ব্যয় করেছেন, অবসরের পর তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ সেই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হলো।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা পরিশোধে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আনুতোষিক পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বর্তমান প্রশাসনের উদ্যোগে সেই জটিলতা নিরসনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেক গ্রহণের সময় অবসরপ্রাপ্ত দুই কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দীর্ঘদিন পর নিজেদের প্রাপ্য অর্থ হাতে পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের এ উদ্যোগকে মানবিক ও কর্মচারীবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।



ফেসবুক কর্নার