June 27, 2026, 8:10 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৩

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ মে) দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার কোহলি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম। এছাড়া ভদ্রদিঘী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রিনা বেগম, ওবেদা বিবি, পেইং হাজারকি গ্রামের মৃত আহসান আলীর ছেলে আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, মৃত মোজাম্মেল হকের ছেলে হাবিল, নন্দীগ্রাম পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদুর রহমান, আকন্দপাড়া এলাকার এনামুল হক বুলুর ছেলে হারুনুর রশিদ, শেখের মাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আরিফুল ইসলাম, নন্দীগ্রাম হিন্দুপাড়া এলাকার গবিন্দ কুমার মহন্তের ছেলে সন্তোষ কুমার মহন্ত, কল্যাননগর গ্রামের রামচন্দ্রের ছেলে আনন্দ কুমার মহন্তসহ আরও দুইজন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার