May 8, 2026, 11:44 am
শিরোনাম :
বেগমগঞ্জে অনুমোদনহীন শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ জৈন্তাপুরে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িসহ ঘরের ক্ষয়ক্ষতি পতিসরে রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাসিরনগর হাওর পরিদর্শনে আসছেন কৃষি ও মৎস্যমন্ত্রী নিকার সভায় আলোচনায় নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’ বনানীতে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যক্তি হাতিরঝিলে জলাবদ্ধতা নিয়ে দায় এড়ানোর অভিযোগ, ভোগান্তিতে নগরবাসী খাদ্যে বিষের থাবায় জনস্বাস্থ্য হুমকিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোরেলগঞ্জে উত্তেজনা, হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

সীমান্তে কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে পঞ্চগড় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা।
সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার