June 27, 2026, 8:28 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ এবং জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার