June 27, 2026, 8:29 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিকার সভায় আলোচনায় নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জকে পৃথক করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার-এর ১২০তম সভায় স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত সারসংক্ষেপ উপস্থাপন করে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
প্রস্তাব অনুযায়ী, চন্দ্রগঞ্জকে পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে এ দাবি জানানো হচ্ছিল।
চন্দ্রগঞ্জ বর্তমানে লক্ষ্মীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত। নতুন উপজেলা গঠিত হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছেন, পৃথক উপজেলা বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মান উন্নত হবে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমে সাধারণ মানুষের ভোগান্তিও হ্রাস পাবে।
এদিকে একই নিকার সভায় দেশের বিভিন্ন জেলার আরও কয়েকটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার