June 27, 2026, 7:08 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িসহ ঘরের ক্ষয়ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামে সাবেক ছাত্রদল নেতা মোঃ আবুল কালাম আজাদের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি এবং ঘরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে রাখা গাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শব্দ ও তাপ অনুভব করে আবুল কালাম আজাদের ছোট ভাই মোঃ নুরুল ইসলাম ঘর থেকে বের হয়ে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এর আগেই গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ঘরের একটি অংশেও ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মোঃ আবুল কালাম আজাদ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার সময় তিনি স্বপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।



ফেসবুক কর্নার