June 27, 2026, 7:08 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রবীন্দ্রজয়ন্তীতে হাকিমপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী ও ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর জীবন ও সৃষ্টিকর্মের গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে বাংলা সংস্কৃতির বিকাশ এবং কবিগুরুর আদর্শ চর্চায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার