June 27, 2026, 7:04 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাইরে দুই গ্রামীণ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি শান্ত

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সড়ক দুটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকায় হাবিবুরের বাড়ি থেকে খাসের চর আনোয়ারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এইচবিবি (HBB) সড়ক নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার টাকা।
এছাড়া চান্দহর ইউনিয়নের চাকপালপাড়া রাস্তা থেকে ইসলামপুর আবুলের বাড়ি পর্যন্ত আরও একটি এক হাজার মিটার দীর্ঘ এইচবিবি সড়ক নির্মাণ করা হবে। এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “গ্রামীণ সড়ক উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম অংশ। উন্নত যোগাযোগ ব্যবস্থা কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সড়ক দুটি নির্মিত হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।”
তিনি আরও বলেন, সিংগাইর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুর রহমান আলালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার