June 27, 2026, 5:49 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল গ্রেফতার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম রুবেল (৫৪) গ্রেফতার হয়েছেন। তিনি একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার মামলা নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫-এর একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন খুরশিদ আলম রুবেল। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৮, ৩২৩, ৪৩৬, ৪২৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃত রুবেল নওগাঁ জেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত খয়বর আলী মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নওগাঁ সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পূর্ব থেকে দুইটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার