June 27, 2026, 5:48 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

হাম আক্রান্ত শিশুদের পাশে মানবিক সেবায় ডা. পু চ নু

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের দেখতে ও চিকিৎসাসেবা দিতে হাসপাতালে ছুটে এলেন সাবেক সিভিল সার্জন, কক্সবাজার ও অবসরপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (চট্টগ্রাম) ডা. পু চ নু।
শুক্রবার (৮ মে) বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি তার স্ত্রী অধ্যাপক ডা. মায়েঁনুকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি হাম পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আক্রান্ত শিশুদের জন্য বিভিন্ন ওষুধ, চিকিৎসাসামগ্রী, ফলমূল ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে ডা. পু চ নু শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাম আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শুধু আনুষ্ঠানিক পরিদর্শনেই সীমাবদ্ধ না থেকে তিনি নিজেই ওয়ার্ডভিত্তিক চিকিৎসাসেবা প্রদান করেন এবং রোগীদের অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে হাম পরিস্থিতি মোকাবিলায় করণীয়, শিশুদের পুষ্টি ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সফিকুল আলমসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এবং তার ভিজিটে সহযোগিতা করেন।
হাসপাতাল সূত্র জানায়, ডা. পু চ নু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সৌজন্য আপ্যায়ন জানানো হয়।
জানা গেছে, তিনি আলীকদমে অবস্থান শেষে আগামীকাল দুর্গম পাহাড়ি অঞ্চল কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা পরিদর্শন করবেন। এ সময় তার স্ত্রী অধ্যাপক ডা. মায়েঁনুও সঙ্গে থাকবেন।
স্থানীয়রা তার এ মানবিক উদ্যোগকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। দুর্গম অঞ্চলে এসে অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা ও সহায়তা পৌঁছে দেওয়াকে অনেকেই মানবিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।



ফেসবুক কর্নার