June 27, 2026, 5:47 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুরছালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করেছে।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরছালিন উপজেলার ধজনগর বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সীমান্তবর্তী এলাকায় কয়েকজন লোক অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুরছালিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নিহতের এক স্বজন বলেন, “ছেলেটা মাত্র কলেজে পড়া শুরু করেছিল। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা বিচার চাই।”
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে গুলির ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত বিষয় যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তারা জানান।
সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।



ফেসবুক কর্নার