June 27, 2026, 5:48 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিলেটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল মিলনায়তনে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৩য় ও ৫ম শ্রেণির মোট ৫৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ মতিন। সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সাব্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ আজাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, মানিকপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুল ইসলাম, কম্পিউটার প্রকৌশলী সুলেমান আহসান তানভীর, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এবং খরিউলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শামীম।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মঈনুল মুরছালিন রুহেল, সহ-সভাপতি ইমাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, মুরাদ হাসান এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিলালুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার