May 9, 2026, 4:12 pm
শিরোনাম :
ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সরাইলে উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত কাজের আহ্বান রুমিন ফারহানার “সোনার বাংলার সোনালি ভাণ্ডার এখন নওগাঁ” যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পূর্ণ  ক্রয়কৃত জমির দোকান ঘর ঘিরে দখলচেষ্টার অভিযোগ, মোরেলগঞ্জে উত্তেজনা রৌমারীতে ল্যাম্পি স্কিন রোগে বিপাকে খামারিরা, ওষুধ সংকটে বাড়ছে উদ্বেগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ময়মনসিংহে ‘হেলথ কার্ড’ কার্যক্রম শেষ পর্যায়ে বরিশালে ইয়াবা-গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১ সিলেটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ

বরিশালে ইয়াবা-গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন রসুলপুর বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগী বেগম (২৮) ওই এলাকার রেজাউল শিকদার রেজার স্ত্রী। অভিযানের সময় তার স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দম্পতির টিনশেড দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা এবং একটি পার্স ব্যাগের চারটি জিপার প্যাকেট থেকে ১ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, গ্রেপ্তার সোহাগী বেগম ও পলাতক রেজাউল শিকদার রেজার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার