May 9, 2026, 9:39 pm
শিরোনাম :
ধামইরহাটে রবিবার হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত মুরইছড়া সীমান্ত দিয়ে পুশইন: কুলাউড়ায় ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ২ লাখ টাকা ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সরাইলে উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত কাজের আহ্বান রুমিন ফারহানার “সোনার বাংলার সোনালি ভাণ্ডার এখন নওগাঁ” যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পূর্ণ  ক্রয়কৃত জমির দোকান ঘর ঘিরে দখলচেষ্টার অভিযোগ, মোরেলগঞ্জে উত্তেজনা রৌমারীতে ল্যাম্পি স্কিন রোগে বিপাকে খামারিরা, ওষুধ সংকটে বাড়ছে উদ্বেগ

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত

রুহুল আমিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। বালক ও বালিকা বিভাগের এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সক্ষম হয়।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতামূলক ও উপভোগ্য খেলায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন। মাঠজুড়ে ছিল করতালি ও উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা। সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা শিক্ষা অফিসার এন.এম. আব্দুল্লাহ আল-মামুন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় লংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার