May 10, 2026, 12:13 pm
শিরোনাম :
মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ, নারীসহ আটক ৪ দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বান্দরবান ভ্রমণের পর অধ্যাপকের মৃত্যু, জাপানিজ এনকেফালাইটিস নিয়ে উদ্বেগ কুড়িগ্রাম সদর হাসপাতালে নথিপত্র সরানো নিয়ে উত্তেজনা, দুই কর্মচারীকে আটকের অভিযোগ নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

কুড়িগ্রাম সদর হাসপাতালে নথিপত্র সরানো নিয়ে উত্তেজনা, দুই কর্মচারীকে আটকের অভিযোগ

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালের স্টোর রুম থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরানোর অভিযোগকে কেন্দ্র করে দুই কর্মচারীকে আটক ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য বদলি হওয়া স্টোর কিপার মমিনুল ইসলাম এবং বর্তমান স্টোর কিপার মারজান আলি স্টোর রুম থেকে কিছু নথিপত্র নিয়ে বের হওয়ার সময় কয়েকজনের সন্দেহের মুখে পড়েন। পরে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উত্তেজিত কিছু ব্যক্তি তাদের মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল হাসপাতালের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণে আরও সতর্কতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার