May 10, 2026, 12:10 pm
শিরোনাম :
মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ, নারীসহ আটক ৪ দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বান্দরবান ভ্রমণের পর অধ্যাপকের মৃত্যু, জাপানিজ এনকেফালাইটিস নিয়ে উদ্বেগ কুড়িগ্রাম সদর হাসপাতালে নথিপত্র সরানো নিয়ে উত্তেজনা, দুই কর্মচারীকে আটকের অভিযোগ নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর সংকটসহ সার্বিক সমস্যা তুলে ধরেন। এছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা, জনবল সংকট ও অবকাঠামোগত বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার, আরএমও ডা. মো. নিশাদ হোসেন, মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. মো. সিহাব হাসান চৌধুরী, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফ উল্লাহ, সহকারী সার্জন এ কে এম মাজহারুল আলম, রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার