May 10, 2026, 1:50 pm
শিরোনাম :
সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ড্রাম ট্রাক জব্দ বাঁশখালীতে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ২ সাংবাদিক লাঞ্ছনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ, নারীসহ আটক ৪ দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুরে “শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৬) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, হাকিমপুরের আয়োজনে এবং রক্তদান সমিতি হাকিমপুরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, রক্তদান, সামাজিক সেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও মানবিক উদ্যোগে যুবকদের সম্পৃক্ততা বাড়ানো সময়ের দাবি। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন প্রজন্ম মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।



ফেসবুক কর্নার