May 10, 2026, 3:21 pm
শিরোনাম :
কসবা সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম্য, দুই সহযোগী আটক অসহায় পরিবারগুলোর পাশে এমপি শান্ত, বিতরণ করলেন ঢেউটিন ও অনুদান সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ড্রাম ট্রাক জব্দ বাঁশখালীতে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ২ সাংবাদিক লাঞ্ছনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ, নারীসহ আটক ৪ দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা

বাঁশখালীতে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
রোববার (১০ মে) বাঁশখালী থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ৯ মে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৪নং বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকায় অভিযান চালান।
অভিযানকালে বকশি হামিদের নতুন বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১) মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭)
২) মোঃ আকিব হোসেন (৩২)
তারা উভয়েই বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার