May 11, 2026, 12:57 pm
শিরোনাম :
লামায় নুনারবিল মডেল বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয় ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাঁধ কেটে বালু উত্তোলনে ঝুঁকিতে গড়াই তীররক্ষা প্রকল্প নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি মোড়লগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ টাইব্রেকারে নবাবপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ধামরাই উপজেলা বেগমগঞ্জে অবৈধ মাটি কাটায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সাংকেতিক চিহ্নে মাদক বিক্রি, ভুরুঙ্গামারীতে দম্পতি গ্রেফতার

টাইব্রেকারে নবাবপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ধামরাই উপজেলা

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

 

রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই উপজেলা দল। রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নবাবপুর উপজেলাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় ধামরাই।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই সরকারিভাবে এ আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ধামরাই ও নবাবপুর উভয় দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ধামরাই উপজেলার কিশোর ফুটবলাররা স্নায়ুচাপ সামলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। বিশেষ করে ধামরাই দলের গোলরক্ষকের দুর্দান্ত সেভ দর্শকদের প্রশংসা কুড়ায়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও ক্রীড়ামোদীরা বলেন, শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে মেধাবী খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।



ফেসবুক কর্নার