May 11, 2026, 12:56 pm
শিরোনাম :
লামায় নুনারবিল মডেল বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয় ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাঁধ কেটে বালু উত্তোলনে ঝুঁকিতে গড়াই তীররক্ষা প্রকল্প নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি মোড়লগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ টাইব্রেকারে নবাবপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ধামরাই উপজেলা বেগমগঞ্জে অবৈধ মাটি কাটায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সাংকেতিক চিহ্নে মাদক বিক্রি, ভুরুঙ্গামারীতে দম্পতি গ্রেফতার

মোড়লগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন সমস্যা ও কৃষিজমির সংকট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও মোরেলগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি বলেন, “খাল খনন শুধু উন্নয়নমূলক কাজ নয়, এটি এলাকার কৃষি, মৎস্য সম্পদ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা হারানোর কারণে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তো। খাল খনন সম্পন্ন হলে সেচ সুবিধা বৃদ্ধি, মাছের উৎপাদন উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার