June 27, 2026, 1:28 am

ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১০ মে) সন্ধ্যায় ওয়ালটন শোরুমের পেছনে অবস্থিত ‘আপন ম্যানশন’ নামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পাগলা কানাই এলাকার সোহরাব বিশ্বাস, সরকারি কেশব চন্দ্র কলেজের গণিত বিভাগের মাস্টার্স শিক্ষার্থী হরিণাকুণ্ডু উপজেলার সাইমন আহমেদ এবং মাগুরা জেলার শ্রীরামপুর এলাকার রতন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারুফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ‘আপন ম্যানশন’ নামের বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া সেখানে বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসতো বলেও অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



ফেসবুক কর্নার