May 11, 2026, 2:49 pm
শিরোনাম :
লামায় নুনারবিল মডেল বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয় ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাঁধ কেটে বালু উত্তোলনে ঝুঁকিতে গড়াই তীররক্ষা প্রকল্প নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি মোড়লগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ টাইব্রেকারে নবাবপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ধামরাই উপজেলা বেগমগঞ্জে অবৈধ মাটি কাটায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সাংকেতিক চিহ্নে মাদক বিক্রি, ভুরুঙ্গামারীতে দম্পতি গ্রেফতার

১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়

আফাজ উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই ওয়াশ ব্লক শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা না থাকায় তাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য বিষয়টি ছিল অত্যন্ত কষ্টকর। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে তারা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে টয়লেট ব্যবহার করতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সংকটের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল এবং পাঠদান কার্যক্রমও ব্যাহত হতো। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এ সমস্যার সমাধান হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি টয়লেট ব্যবহার করছিল। এতে শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতা জানান, শিশুদের নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও উপস্থিতি বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।



ফেসবুক কর্নার