May 12, 2026, 12:22 pm
শিরোনাম :
১২ পয়েন্ট কাটলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিকে নতুন কড়াকড়ি ধামইরহাটকে আধুনিক জনপদ গড়ার প্রত্যয়ে মাঠে জননেতা রুহুল আমিন মাদক ও কিশোর অপরাধ রোধে চট্টগ্রামে বিট পুলিশিং সভা এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে বাস-ট্রাক পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ রাস্তার মাঝখানে গাছ, দুর্ভোগে দুর্গাপুরের কয়েকটি পরিবার সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কচাকাটা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীর কাছে স্মারকলিপি সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলা গঠনে ভূরুঙ্গামারী মহিলা কলেজে সচেতনতামূলক সেমিনার জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, দিনাজপুরে আহত ৫

নোয়াখালীতে ফিস্টুলা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্য জটিলতা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এখনও অনেক নারী এ সমস্যায় ভুগছেন। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ স্বাস্থ্যসেবার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, নোয়াখালী জেলাকে ফিস্টুলামুক্ত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সময়মতো চিকিৎসা ও নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ সম্ভব।
উপপরিচালক (পরিবার পরিকল্পনা) আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বাড়াতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ এবং ঘনঘন সন্তান জন্মদান প্রতিরোধে সচেতনতা জরুরি।
সভায় আরও বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. আবু নাসের মো. লুৎফুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান খায়ের চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম কেয়া, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার ডা. সাদিয়া শামরিন হৃদি, জাপাইগো’র এসআরএইচআর সমন্বয়কারী ডা. মেহবুবা নুর প্রথাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, প্রশিক্ষিত ধাত্রী ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে জরুরি মাতৃসেবা নিশ্চিত করা গেলে ফিস্টুলার মতো জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। একই সঙ্গে নারীর স্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমান প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া পুনর্বাসন সহায়তা হিসেবে দুইজন ফিস্টুলা সারভাইভারের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত ও ফিস্টুলা নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে। ফিস্টুলা রোগীদের বিনামূল্যে সেবার জন্য ০১৭১২-২৩৮৪৯৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার