May 12, 2026, 12:20 pm
শিরোনাম :
১২ পয়েন্ট কাটলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিকে নতুন কড়াকড়ি ধামইরহাটকে আধুনিক জনপদ গড়ার প্রত্যয়ে মাঠে জননেতা রুহুল আমিন মাদক ও কিশোর অপরাধ রোধে চট্টগ্রামে বিট পুলিশিং সভা এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে বাস-ট্রাক পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ রাস্তার মাঝখানে গাছ, দুর্ভোগে দুর্গাপুরের কয়েকটি পরিবার সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কচাকাটা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীর কাছে স্মারকলিপি সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলা গঠনে ভূরুঙ্গামারী মহিলা কলেজে সচেতনতামূলক সেমিনার জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, দিনাজপুরে আহত ৫

বরিশালের হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী অনিয়মে ক্ষোভ, অনুপস্থিত কর্মচারী ক্লোজড

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে দায়িত্বে অনুপস্থিত থাকায় হাসপাতালের টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চলছে। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতালের সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, হাসপাতালে দায়িত্বে অনুপস্থিত একজন কর্মচারীকে পাওয়া গেছে। শুরুতে তাকে ক্লোজড করার সিদ্ধান্ত না থাকলেও পরে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসকদের দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের দালালদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও বাথরুমের নাজুক পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে আউটডোর বিভাগে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশে হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, একসময় টিকার ঘাটতির কারণে পরিস্থিতি মোকাবিলায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
পরে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জ শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



ফেসবুক কর্নার