May 12, 2026, 12:17 pm
শিরোনাম :
১২ পয়েন্ট কাটলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিকে নতুন কড়াকড়ি ধামইরহাটকে আধুনিক জনপদ গড়ার প্রত্যয়ে মাঠে জননেতা রুহুল আমিন মাদক ও কিশোর অপরাধ রোধে চট্টগ্রামে বিট পুলিশিং সভা এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে বাস-ট্রাক পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ রাস্তার মাঝখানে গাছ, দুর্ভোগে দুর্গাপুরের কয়েকটি পরিবার সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কচাকাটা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীর কাছে স্মারকলিপি সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলা গঠনে ভূরুঙ্গামারী মহিলা কলেজে সচেতনতামূলক সেমিনার জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, দিনাজপুরে আহত ৫

সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলা গঠনে ভূরুঙ্গামারী মহিলা কলেজে সচেতনতামূলক সেমিনার

অভয়নগর প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে “Be Punctual, Get Success” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টা ৪৫ মিনিটে আয়োজিত এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মাকসুদা আজিজ লাইব্রেরির সহযোগিতায় এবং আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা, ভূরুঙ্গামারীর উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ও দায়িত্বশীল জীবন গঠনের আহ্বান জানান।
পরে “Movement For Punctuality” এর লক্ষ্য ও কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনের কো-অর্ডিনেটর খোরশেদ আলম লিমন। তিনি বলেন, সময়ের সঠিক মূল্যায়ন ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস মেডিক্যাল কলেজ, বগুড়ার অধ্যাপক ও “Movement For Punctuality”-এর চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন। তিনি সময়ানুবর্তিতাকে সফলতা, নেতৃত্ব ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার পরামর্শ দেন।
এ সময় “Movement For Punctuality” শীর্ষক বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী আফসানা আক্তার ইভা। এছাড়া শিক্ষা, ক্যারিয়ার ও জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন সংগঠনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ।
পরে পাঙ্কচুয়ালিটি মূল্যায়ন শিট পূরণে নির্দেশনা দেন কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স। অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যে কলেজের প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন সময়ানুবর্তী সমাজ গঠনে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব, শিক্ষার্থীদের মতামত গ্রহণ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান মুরাদ।



ফেসবুক কর্নার