June 13, 2026, 6:11 pm
শিরোনাম :
২০২৬-২০২৭ অর্থবছরের জনকল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে ৩৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করলো চাচা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বরিশালে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার পেল নতুন আশার আলো, পাশে উদারতা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার হাঁটু পানিতে ডুবছে মানিকগঞ্জ বাস টার্মিনাল, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

“সকল সাংবাদিকদের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরনবী সোহেল।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ পৌর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। কর্মশালায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য যাচাই, নৈতিকতা এবং আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠি শেষে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয় এবং সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার