June 13, 2026, 9:42 pm
শিরোনাম :
দায়িত্বশীলতা, মানবিকতা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: ডা. মোঃ রমজান আলী  নেত্রকোনায় দ্বিতীয় বিয়ে করতে গিয়ে বিপাকে ছাত্রদল নেতা, ৫ লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি ২০২৬-২০২৭ অর্থবছরের জনকল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে ৩৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করলো চাচা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বরিশালে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার পেল নতুন আশার আলো, পাশে উদারতা ফাউন্ডেশন

দায়িত্বশীলতা, মানবিকতা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: ডা. মোঃ রমজান আলী 

আলমগীর হোসাঈন

 

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (RMO) ডা. মোঃ রমজান আলী একজন দায়িত্বশীল, কর্মঠ ও মানবিক চিকিৎসক হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। তিনি শুধু অফিস সময়েই নয়, গভীর রাতেও হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর রাখেন এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দিন হোক বা রাত, হাসপাতালের কোনো রোগী বা সহকর্মী সমস্যায় পড়লে তিনি দ্রুত সাড়া দেন। গভীর রাত ২টা-৩টায়ও রোগীর অবস্থা জানার জন্য খোঁজ নেওয়া, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং জরুরি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা সকলের কাছে প্রশংসিত।

রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যেকোনো সমস্যা সমাধানেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা, মানবিকতা ও নেতৃত্বগুণ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলেছে।

নাগেশ্বরীবাসীর প্রত্যাশা, ডা. মোঃ রমজান আলীর মতো নিবেদিতপ্রাণ চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও উন্নত হবে। একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

মহান আল্লাহ তায়ালা ডা. মোঃ রমজান আলীকে সুস্থতা, দীর্ঘায়ু এবং মানবসেবায় আরও বেশি অবদান রাখার তৌফিক দান করুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরী
মানুষের সুস্থতা ও সেবায় সর্বদা নিবেদিত।



ফেসবুক কর্নার