June 19, 2026, 4:12 pm
শিরোনাম :
মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ বাউফলে জাল মেডিকেল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা এক কোটি টাকায় চৌজা-তেঁতুলিয়া সড়ক পাকাকরণ, স্বস্তি ফিরছে জনজীবনে দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে মডেল মসজিদে দুঃসাহসিক চুরি, প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ নিখোঁজের দুই দিন পর ৫ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫ সিঙ্গাইরে কৃষিজমির মাটি কাটার অপরাধে কারাদণ্ড, এস্কেভেটর অকার্যকর ও দুই ট্রাক্টর জব্দ সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী তিন বছর ধরে ফিটনেসবিহীন বাসে শিক্ষার্থী পরিবহন, ধামরাই সরকারি কলেজে উদ্বেগ

এক কোটি টাকায় চৌজা-তেঁতুলিয়া সড়ক পাকাকরণ, স্বস্তি ফিরছে জনজীবনে

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার চৌজা ব্রিজ মোড় থেকে তেঁতুলিয়া শেখপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি টেকসইভাবে পাকাকরণ করা হচ্ছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিএনপি নেতা আখেরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল অবস্থায় থাকা সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে কয়েকটি গ্রামের বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। কৃষিপণ্য বাজারে পরিবহন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হতো।
সড়ক পাকাকরণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের আরও উন্নয়ন ঘটবে।
উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, গ্রামীণ জনপদের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সড়কটির গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার