June 19, 2026, 6:15 pm
শিরোনাম :
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ বাউফলে জাল মেডিকেল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা এক কোটি টাকায় চৌজা-তেঁতুলিয়া সড়ক পাকাকরণ, স্বস্তি ফিরছে জনজীবনে দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে মডেল মসজিদে দুঃসাহসিক চুরি, প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ নিখোঁজের দুই দিন পর ৫ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫ সিঙ্গাইরে কৃষিজমির মাটি কাটার অপরাধে কারাদণ্ড, এস্কেভেটর অকার্যকর ও দুই ট্রাক্টর জব্দ সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭

কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একটি জাল নোট চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে গ্রেফতারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহযোগিতায় পৌর শহরের চৌরাস্তা এলাকার হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালানো হয়। অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জের চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুরের সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।
আটোয়ারী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি একটি সংঘবদ্ধ জাল নোট চক্র বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলো কীভাবে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার