June 29, 2026, 10:33 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

 

রোমাঞ্চকর এক লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। প্রথমার্ধে গোল করে এগিয়েও যায় তারা। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগকে চাপে ফেলে সেলেসাওরা।
ক্রমাগত আক্রমণের ফল হিসেবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ব্রাজিল। এরপর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের এক দুর্দান্ত আক্রমণ থেকে জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এদিকে, ম্যাচটি উপভোগ করতে হিলি-হাকিমপুর গোডাউন মোড়ে বড় পর্দার সামনে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। শেষ মুহূর্তে ব্রাজিলের জয়সূচক গোলের পর সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। করতালি, আনন্দধ্বনি ও উদযাপনে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে জয় তুলে নিয়ে ব্রাজিল আবারও দেখিয়ে দিল, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে।



ফেসবুক কর্নার