July 2, 2026, 9:18 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে উপজেলার তিনটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার হাকিমপুর মহিলা কলেজ কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের ২৩৯ জন, হাকিমপুর সরকারি কলেজ কেন্দ্রে ১২৫ জন এবং একই কলেজের টিবিএম (TBM) কারিগরি শাখা কেন্দ্রে ১৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতর ও আশপাশে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেয় এবং বাইরে অপেক্ষমাণ অভিভাবকরাও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সার্বিক তদারকি করেন।
হাকিমপুর মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ (আজাদ) জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বিক নজরদারি অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার