July 3, 2026, 1:56 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গনে বসেছে তারকাদের মেলা। শুক্রবার (৩ জুলাই) বেলা গড়াতেই বাড়তে থাকে তারকাদের উপস্থিতি, আনাগোনা। তবে এবারের এই উৎসবমুখর আয়োজনে অনুপস্থিত রয়েছেন বিগত নির্বাচনগুলোর সবচেয়ে আলোচিত মুখ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
বর্তমানে সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে তাকে দেখা যাচ্ছে না। তবে সশরীরে উপস্থিত না থাকলেও এফডিসির নির্বাচনী আলোচনায় ঠিকই ঘুরেফিরে আসছে তার নাম, বিশেষ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার নানা কর্মকাণ্ড ও পরিচিত ‘ডিগবাজি’। এবার জায়েদ খানের সেই ‘ডিগবাজি’ ও নির্বাচনী আমেজ মিস করার কথা জানিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করলেন অভিনেতা ও জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
এফডিসিতে ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরিয়ার নাজিম জয়। এ সময় জায়েদ খানকে নিয়ে জানতে চাওয়া হলে স্বভাবসুলভ হাসিমুখে তিনি বলেন, জায়েদ খান একটি বিনোদনের নাম, যা আপনারা ও আমরা সবাই জানি। এবার জায়েদ খানের সবকিছুই মিস করছি। তার নির্বাচন মিস করছি, তার সেই বিখ্যাত ডিগবাজি মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করে, এটা খুবই স্বাভাবিক।
তবে সশরীরে না থাকলেও এখনো তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং তিনি জায়েদ খানকে ফলো করেন বলেও জানান। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নিজের চিরচেনা রসাত্মক ভঙ্গিতে জয় বলেন, পরিবেশ তো শুধু ক্যামেরাই দেখতেছি, আমি তো ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার



ফেসবুক কর্নার