July 3, 2026, 1:55 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা

শাহিন মিয়া

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও নদীভাঙন রোধে এক বিশাল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাচামারা ইউনিয়ন বিএনপি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলার কল্যাণপুর আনিসুর রহমান ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির।

বিকেল ৪টায় শুরু হওয়া সভায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ্ কবির বলেন, “মানিকগঞ্জ-১ এলাকাকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। কোনো অন্যায়কারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

সভা শেষে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, “বাচামারা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকার ও দল সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে।”

বাচামারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পরিচালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি যমুনার ভাঙন থেকে বাচামারা ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উত্তাল যমুনার তীরে আয়োজিত এ মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার