July 3, 2026, 7:00 pm
শিরোনাম :
হাঁটু পানিতে দুর্ভোগ, শান্তিজোতে ড্রেন নির্মাণের দাবি স্থানীয়দের খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ, নিরাপদ পানির নিশ্চয়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ ভোট দিয়েছেন ৪৮০ জন শিল্পী, ফলাফল কখন? সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। সেই অপহরণের ঘটনায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পর সুখরঞ্জন বালীর সন্ধান মেলে ভারতের একটি কারাগারে। সেখানে তাকে ৫ বছর কারাভোগ করতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।



ফেসবুক কর্নার