July 3, 2026, 5:42 pm
শিরোনাম :
সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক

নুর মোহাম্মদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্রসহ ছবি প্রকাশ এবং সীমান্ত এলাকায় অস্ত্রের মহড়ার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হেলাল উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক হেলাল উদ্দিন উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ী) গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হেলাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডির স্টোরিতে অস্ত্রসহ একাধিক ছবি প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
বিষয়টি পুলিশের নজরে এলে দোয়ারাবাজার থানার এসআই তানজিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে আটক করে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্ত্রের প্রদর্শন, সন্ত্রাসী তৎপরতা এবং কিশোর গ্যাংয়ের সক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। অভিযুক্তকে আটকের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার এসআই তানজিল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার