March 7, 2026, 11:32 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অভয়নগর প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৫টি প্রকল্পের।

অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ হিসেবে ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়েই এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প গ্রহণ করেনি। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই বাড়তি অর্থ দিয়ে অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং কার্যক্রম, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা জোরদার এবং রাশিয়ান জনবলের আবাসন সুবিধা সম্প্রসারণ করা হবে।

এছাড়া একনেক সভায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এবং পরিষ্কার বায়ু প্রকল্প অনুমোদন পায়। পাশাপাশি চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন এবং দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ, স্বাস্থ্য ও পরিবেশ খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।



ফেসবুক কর্নার