August 5, 2026, 2:11 pm
শিরোনাম :
সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা: তিশা জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রতিমন্ত্রী আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

সান্তাহারে জুতার শোরুমে আগুন লেগে ৬ লাখ টাকার ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি জুতার শোরুমে আগুন লেগে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার মেইনরোড়ে রহমান সুজ নামের জুতার শোরুমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দীন মন্ডল বলেন, শনিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মেইন রোডে কালিমন্দির সংলগ্ন রহমান সুজ নামের একটি জুতার শোরুমে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।



ফেসবুক কর্নার