August 7, 2026, 12:45 pm
শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

অভয়নগর প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তারেক রহমান দেশ গড়ার জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছেন। তার নেতৃত্বেই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দেশ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ড দূর করে একটি শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই দলের লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবার আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

ড. মঈন খান আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে বিএনপি একটি উদারপন্থি, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করবে। বিএনপির রাজনীতির মূল দর্শন হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার