
নওগাঁর মান্দা উপজেলায় র্যাব-৫-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেলসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল উদ্ধার এবং একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-৫-এর এ মাদকবিরোধী অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।