August 7, 2026, 6:47 am

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

অভয়নগর প্রতিবেদক

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আজ শুক্রবার জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলো নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে চাইছে। এই যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলেছে এবং হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মধ্য দিয়ে নৌচলাচল ব্যাহত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘এটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি এটিকে ত্বরান্বিত করেছে।’

সৌদি সরকারের ঘনিষ্ঠ দ্বিতীয় একটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, চুক্তিটি শুক্রবার স্বাক্ষরিত হবে।

এদিকে আজ সৌদি আরবের জেদ্দায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ করার কথা রয়েছে।

জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন।

তিনি শনিবার পর্যন্ত সেখানে থাকবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরটি ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, এরদোয়ান আজ শুক্রবার সৌদি আরব পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার