August 7, 2026, 12:44 pm
শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক

রাজশাহী’তে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রেস-ব্রিফিং

অভয়নগর প্রতিবেদক

 

আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ উপলক্ষে সাংবাদিকের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় ( মিজানুর রহমান মিনু’র বাসভবনে) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফ করেন রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত।
উক্ত অনুষ্ঠানে ৬ টি আসনের মধ্যে ৫ জন বিএনপি মনোনীত প্রার্থী উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে তানোর গোদাগাড়ী আসনের প্রার্থী শরিফ উদ্দিন নিজ এলাকায় ছিলেন।
সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন। উক্ত ভার্চুয়াল মিটিং পূর্বে এ ব্রিফিং করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী, নাটোর চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, সহ রাজশাহী জেলা- মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার