August 7, 2026, 12:47 pm
শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক

ধানের শীষে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা- দুলুর

মনজুরুল ইসলাম

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে যাচ্ছে এবং সারা নাটোরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে তাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি বলেন, অতীতে তিনি এমপি ও মন্ত্রী থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং নির্বাচিত হলে ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, একসময় হালতীর বিল ছিল একটি বিশাল জলাভূমি, বর্ষাকালে যেখানে শুধু পানি ছাড়া কিছুই দেখা যেত না। তিনি ওই বিলের মাঝ দিয়ে সাবমার্সিবল সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। আগামীতে আবার নির্বাচিত হলে হালতী বিল প্রকল্পের মাধ্যমে এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, সাইদুর রহমান বিটলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের



ফেসবুক কর্নার