August 7, 2026, 12:46 pm
শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক

চাঁদাবাজদের হাতেও তুলে দেওয়া হবে সম্মানের কাজ : জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা চাঁদাবাজি করছেন, তাদেরও সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দিতে চান। কেউ যদি সত্যিই অভাবের কারণে চাঁদাবাজির পথে জড়ান, তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে তিনি প্রস্তুত। সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, তারা কাউকে অন্যায়ভাবে মিথ্যা মামলার আসামি করেননি। জামায়াতের মামলাগুলোতে সাধারণত একজন করে আসামি রয়েছে। অথচ অন্য অনেক ক্ষেত্রে শত শত মানুষকে একসঙ্গে মামলায় জড়ানো হয়েছে এবং এসব মামলাকে কেন্দ্র করে বাণিজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, প্রচারণায় বাধা দিতে গিয়ে কিছু জায়গায় মা-বোনদের প্রতি অশোভন আচরণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কোনো মূল্যে নারীদের সম্মান রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজে শালীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

কুষ্টিয়ার চালকলে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ট্রাক থেকে বেসরকারিভাবে অর্থ আদায় করা হচ্ছে, যা চালক থেকে শুরু করে মালিক সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের প্রতিটি মানুষের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়া হবে, যাতে কেউ চাঁদাবাজির পথে যেতে বাধ্য না হয়। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বহুবার বিভিন্ন দল দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, এবার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের দিকে তাকিয়ে আছে।



ফেসবুক কর্নার