August 7, 2026, 12:25 pm
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনী প্রচারণাকালে ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকায় গণসংযোগ চলাকালে এ হামলা হয়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হামলা ও মামলা দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করছে। কেউ যদি ভোট কেড়ে নিতে চায়, তাহলে প্রতিরোধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, ইসি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং একটি দলের প্রতি তারা অন্ধ ও বধির হয়ে আছে। মাঠে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক ও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচিত হলে স্বাস্থ্যখাত সংস্কারের অঙ্গীকার করে এনসিপির এই নেতা বলেন, ডাক্তারদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করা হবে, শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে এবং ঢাকা মেডিকেল কলেজের বিদ্যমান সংকট দূর করে আধুনিকায়ন করা হবে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরোনো বন্দোবস্তের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার