August 7, 2026, 12:26 pm
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক বা সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে সরকারিভাবে জি-টু-জি কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে মিরসরাইয়ের প্রায় ৮৫০ একর জমিকে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ হিসেবে বেজার মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই এলাকায় আধুনিক প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের মতো একাধিক রাষ্ট্রীয় কারখানা গড়ে তোলা নয়। বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময়, যৌথ বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি করাই মূল লক্ষ্য। ভবিষ্যতে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও রাখা হবে।

বিডা চেয়ারম্যান জানান, ধাপে ধাপে এই প্রতিরক্ষা শিল্পাঞ্চল বাস্তবায়ন করা হবে এবং রাজনৈতিক পরিবর্তন হলেও প্রকল্পটির ধারাবাহিকতা বজায় থাকবে বলে সরকার আশাবাদী।



ফেসবুক কর্নার