August 5, 2026, 1:22 pm
শিরোনাম :
পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

কালিগঞ্জে জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ

হাফিজুর রহমান (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। দিনভর বিভিন্ন বাজার, শ্রমিক এলাকা ও জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ ঢালী ও সেক্রেটারি মাওলানা আব্দুল জলিলসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খেজুরতলা সেট বাজার, ফুলতলা সেট বাজার, ভাটা শ্রমিকদের সঙ্গে গণসংযোগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়, ভদ্রখালীতে মহিলা সমাবেশ এবং জিরনগাছা মোড়, সোনার বাংলা মোড়, কলিজোগা, পিরোজপুর ও মহৎপুর হাটখোলায় পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে জামায়াত ভূমিকা রাখতে চায়। দিনশেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানান।



ফেসবুক কর্নার