April 24, 2026, 12:33 pm
শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২

দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন: আলতাফ হোসেন চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, দিল্লিতে শেখ হাসিনার জন্য আলাদা অফিস খুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানীতে বসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার পরিকল্পনায় লিপ্ত রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছেন। এখন ক্ষমতা হারিয়ে দিল্লিতে বসে আওয়ামী লীগের পলাতক ও কিছু সিনিয়র নেতাকে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন। তার দাবি, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করাই তাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, জনগণ এবার এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ রয়েছে।

সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ওসমানী হাদিসহ বিভিন্ন সহিংস ঘটনার পেছনেও আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে বিএনপি ও গণতন্ত্রকামী শক্তিগুলো এসব অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না এবং বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার