July 18, 2026, 5:01 am
শিরোনাম :
কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ধর্মের উছিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায় — সালাহউদ্দিন আহমদ

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন—এমন মন্তব্য করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, আগামী দিনে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হবে, যাতে গণতন্ত্র নিজেই নিজেকে পাহারা দিতে পারে।
তিনি আরও বলেন, “এই দেশ সাম্য, মর্যাদা ও সুবিচারের দেশ। আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। আগামী নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়নের বাঁক বদলে দেওয়ার নির্বাচন এবং আমাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”
প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, “একটি দল আছে, যাদের দেশ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তাদের বক্তব্য-বিবৃতিতে দেখা যায়, তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে। ধর্মের উছিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায়।”
তিনি বলেন, বাংলাদেশে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। সবাই নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে যেতে পারে। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে—এতে যেন মানুষ বিভ্রান্ত না হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস এবং সবার সাংবিধানিক অধিকার সমান। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি আবদুল মতলব চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার