April 28, 2026, 10:09 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মনিরামপুরে নিপাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সভা

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মনিরামপুরে নিপাহ ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
উপজেলা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার, সহকারি প্রধান শিক্ষক মোমিনুর রহমান,সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র হালদার , প্রণয় কুমার বিশ্বাস, মো. আক্তারুজ্জামান,মাসুদ ইকবাল, মো. ওয়াহিদুজ্জামান,মোঃ ইয়াছিন আলী,শাহরিয়ার রহমান,নাজমা খাতুন,ফাতিমা খাতুন,মিলন মন্ডল,মোস্তাফিজুর রহমান,
 বসুন্ধরা শুভসংঘের সদস্য চিকিৎসক ডা. হাবিবুর রহমান, প্রবীর সরকার, মাসুদ রানা, শিক্ষার্থী স্বপ্নীল মল্লিক রিজু,এসএম আনাছসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নিপাহ ভাইরাস বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যমতে, ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ৩৪৭ জন নিপাহ আক্রান্তের মধ্যে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং আক্রান্তদের কেউই সুস্থ হয়ে ফিরতে পারেননি।
তারা আরও জানান, নিপাহ ভাইরাস এখন আর শুধু শীতকাল বা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। খেজুরের কাঁচা রস ছাড়াও বাদুড়ের আংশিক খাওয়া ফলের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এমনকি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে মানুষে মানুষে সংক্রমণের ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
বক্তারা বলেন, এ ভাইরাসের এখন পর্যন্ত কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধই হতে পারে একমাত্র রক্ষা। খেজুরের কাঁচা রস পরিহার, অর্ধ-খাওয়া ফল না খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
মনিরামপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন,
নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতা ছাড়া বিকল্প নেই। ব্যক্তিগত সতর্কতা ও সম্মিলিত উদ্যোগই পারে এই নীরব ঘাতক থেকে সমাজকে রক্ষা করতে।
সভা থেকে খেজুরের কাঁচা রসের অনলাইন বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তৃণমূল থেকে নগর পর্যন্ত ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণার ওপর জোর দেওয়া হয়।



ফেসবুক কর্নার