August 7, 2026, 11:40 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

পাথরঘাটায় জামায়াতের নারীর বিরুদ্ধে ভোট প্রহরায় বাধা ও হেনস্থার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী কর্মীদের বাঁধা ও ধর্ষণের হুমকির অভিযোগে ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন পাথরঘাটা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অর্ধ শতাধিক নারী নেত্রী।
ইরানী আক্তার অভিযোগ করে বলেন, পাথরঘাটার বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা একটি কমিটি গঠন করে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। ভোটারদের বাড়িতে যেতে গেলে পথরোধ, অশ্লীল ভাষা ও অঙ্গভঙ্গি প্রদর্শন করা হচ্ছে এবং নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ২২ জানুয়ারি থেকে আজ পর্যন্ত কোনো দিন শান্তিপূর্ণভাবে ভোট প্রার্থনা ও প্রচারণা করা সম্ভব হয়নি।
বরগুনা ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের পাথরঘাটা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ তাওহীদুল ইসলাম বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
অভিযোগ প্রসঙ্গে বরগুনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (মনি) এর কমিটির সদস্য সচিব চৌধুরী মোঃ ফারুক বলেন, জামায়াতের নেতৃবৃন্দের অভিযোগ সম্পূর্ণ অসত্য।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তা তদন্ত কমিটিতে পাঠানো হয়েছে; পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার